৭৬ বছরে উদয়রাজপুর মধ্যপাড়া, রাশিয়ান গির্জার আদলে মণ্ডপে চমক

৭৬ বছরে উদয়রাজপুর মধ্যপাড়া, রাশিয়ান গির্জার আদলে মণ্ডপে চমক

প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পুজোর সূচনা, উদ্বোধনী মঞ্চে তৃণমূল ও বিজেপির প্রতিনিধিরা

মধ্যমগ্রাম: উদয়রাজপুর মধ্যপাড়া দুর্গাপুজো ,উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের উদয়রাজপুর মধ্যপাড়া সর্বজনীন দুর্গাপুজো এ বছর ৭৬তম বর্ষে পা দিল। দীর্ঘদিনের ঐতিহ্যকে সঙ্গে নিয়ে এবারও দর্শনার্থীদের জন্য বিশেষ আকর্ষণ নিয়ে হাজির পুজো কমিটি। মহাচতুর্থীতে বর্ণময় অনুষ্ঠানের মধ্য দিয়ে পুজোর উদ্বোধন হয়। এবারের অন্যতম আকর্ষণ রাশিয়ান গির্জার স্থাপত্যশৈলীতে তৈরি মণ্ডপ।

পুজো কমিটির সভাপতি প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই আয়োজন ঘিরে এলাকায় তৈরি হয়েছে উৎসবের আবহ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাতের বিধায়ক শঙ্কর চট্টোপাধ্যায়, মধ্যমগ্রামের বিধায়ক রথীন ঘোষ, মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ এবং সমাজসেবী তথা বারাসাত সাংগঠনিক জেলা বিজেপির যুব মোর্চার সভাপতি শুভঙ্কর সেন-সহ বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে তৃণমূল ও বিজেপির প্রতিনিধিদের এক মঞ্চে উপস্থিতি রাজনৈতিক সৌজন্যের ছবিও তুলে ধরে।উদয়রাজপুর মধ্যপাড়া দুর্গাপুজো

এবারের মণ্ডপে রাশিয়ান গির্জার স্থাপত্যশৈলীকে বিশেষভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন উদ্যোক্তারা। মণ্ডপসজ্জার পাশাপাশি দর্শনার্থীদের নজর কাড়ছে দেবী দুর্গার প্রতিমাও। গত বছর একাধিক পুরস্কার জিতেছিল এই পুজো। এবারও ভালো ফলের আশায় রয়েছেন সভাপতি প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায়। তাঁর আশা, কলকাতার নামী পুজোগুলির সঙ্গে পাল্লা দিয়ে দর্শনার্থীদের প্রশংসা অর্জন করবে উদয়রাজপুর মধ্যপাড়ার এই আয়োজন।উদয়রাজপুর মধ্যপাড়া দুর্গাপুজো

এই পুজোর ইতিহাসও দীর্ঘ। প্রায় ৭৬ বছর আগে প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায়ের ঠাকুরদা নগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে পুজোর সূচনা হয়। সেই সময় তাঁর পাশে ছিলেন প্রমথনাথ চক্রবর্তী, হৃদয় কাঞ্জিলাল ও কালিদাস মুখোপাধ্যায়ের মতো বিশিষ্ট ব্যক্তিরা। বংশপরম্পরায় সেই ঐতিহ্যকে এগিয়ে নিয়ে চলেছেন প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায়। তাঁর নেতৃত্বে পুজো আজ বৃহত্তর পরিচিতি অর্জন করেছে।

পুজোর পাশাপাশি খেলাধুলার জগতের সঙ্গেও দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায়ের। ময়দানে তিনি ‘বালুদা’ নামেই পরিচিত। তিনি কুমোরটুলি ইনস্টিটিউটের ক্রিকেট ইনচার্জ, মধ্যমগ্রামের সৃষ্টি ক্রিকেট অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা এবং সিএবির আম্পায়ার কমিটির চেয়ারম্যান। গত বছর পুজোর প্রধান পৃষ্ঠপোষক ছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক তথা সিএবির সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। এ বছরও তিনি শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

পুজো কমিটির সচিব অভিষেক চক্রবর্তী। আয়োজনের সঙ্গে যুক্ত রয়েছেন রিন্টু, ভোলা, তোতোন, তাতান, জয়, অরুণ, বাপ্পা, অপর্ণা, রুবি, দেবর্ষি, কাকলি, শারণ্যা, শর্মিষ্ঠা, নীলু, আদিত্রী, তপা, তপসী চক্রবর্তী, প্রবীণ নাগরিক প্রদীপ বন্দ্যোপাধ্যায় এবং দেবল চক্রবর্তী-সহ অনেকে।উদয়রাজপুর মধ্যপাড়া দুর্গাপুজো

ঐতিহ্য, নতুন ভাবনা এবং এলাকার মানুষের সম্মিলিত উদ্যোগকে সঙ্গী করে ৭৬তম বর্ষে দর্শনার্থীদের নজর কাড়তে প্রস্তুত উদয়রাজপুর মধ্যপাড়া সর্বজনীন দুর্গাপুজো।উদয়রাজপুর মধ্যপাড়া দুর্গাপুজো


৭৬ বছরের ঐতিহ্যে মধ্যমগ্রামের উদয়রাজপুর মধ্যপাড়া সর্বজনীন দুর্গাপুজোয় এবার রাশিয়ান গির্জার আদলে মণ্ডপ। সভাপতি প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে উদ্বোধনী মঞ্চে দেখা গেল তৃণমূল ও বিজেপির প্রতিনিধিদের।