পুরভোটেও জোড়াফুলের প্রতীক নিয়ে অনিশ্চয়তা, কমিশনকে সময়সীমা বেঁধে দিল সুপ্রিম কোর্ট

পুরভোটেও জোড়াফুলের প্রতীক নিয়ে অনিশ্চয়তা, কমিশনকে সময়সীমা বেঁধে দিল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: জোড়াফুল প্রতীক, তৃণমূল কংগ্রেসের দলীয় নাম ও ‘জোড়াফুল’ প্রতীক নিয়ে দুই গোষ্ঠীর বিরোধে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। নির্বাচন কমিশনকে এই বিরোধের চূড়ান্ত নিষ্পত্তির জন্য সময়সীমা বেঁধে দিয়েছে প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ। তবে চার মাস নয়, সুপ্রিম কোর্টের ২৮ সেপ্টেম্বরের নির্দেশ অনুযায়ী, দুই পক্ষের বক্তব্য ও নথি জমা দেওয়ার জন্য চার সপ্তাহ এবং তার পরবর্তী তিন মাসের মধ্যে কমিশনকে সিদ্ধান্ত নিতে হবে।

তৃণমূলের নাম ও নির্বাচনী প্রতীক নিয়ে বিরোধের জেরে গত ১৭ সেপ্টেম্বর নির্বাচন কমিশন অন্তর্বর্তী নির্দেশে ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ নাম এবং সংরক্ষিত ‘ফুল ও ঘাস’ বা জোড়াফুল প্রতীক ব্যবহারে স্থগিতাদেশ দিয়েছিল। চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দুই গোষ্ঠীকে আলাদা নাম ও প্রতীকে নির্বাচনে অংশ নেওয়ার ব্যবস্থা করা হয়।জোড়াফুল প্রতীক

এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মমতা বন্দ্যোপাধ্যায়। মামলায় তাঁর পক্ষে সওয়াল করেন প্রবীণ আইনজীবী কপিল সিব্বল। এর আগে ২৪ সেপ্টেম্বরের শুনানিতে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়েছিল, দুই পক্ষকে নিজেদের বক্তব্য ও প্রমাণ পেশের সুযোগ দেওয়ার পর কত সময়ের মধ্যে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবে।

এরপর ২৮ সেপ্টেম্বর আদালত সময়সীমা নির্দিষ্ট করে দেয়। দুই গোষ্ঠীকে আগামী চার সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় বক্তব্য, নথি ও প্রমাণ জমা দিতে হবে। সেই প্রক্রিয়া শেষ হওয়ার পর তিন মাসের মধ্যে নির্বাচন কমিশনকে তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। কমিশনের পক্ষ থেকে ছয় মাস সময় চাওয়া হলেও আদালত সেই সময়সীমা মঞ্জুর করেনি।জোড়াফুল প্রতীক

এদিকে আসন্ন উপনির্বাচনের জন্য কমিশনের অন্তর্বর্তী ব্যবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীকে ‘মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ নামে ‘ফুটবল প্লেয়ার’ প্রতীক এবং অন্য গোষ্ঠীকে ‘ডেমোক্র্যাটিক তৃণমূল কংগ্রেস’ নামে ‘খাম’ প্রতীক দেওয়া হয়েছে।

ফলে আপাতত জোড়াফুল প্রতীকের ব্যবহার কোনও পক্ষের কাছেই ফিরছে না। এখন নজর নির্বাচন কমিশনের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে। আগামী দিনে কোন গোষ্ঠী তৃণমূলের নাম ও সংরক্ষিত প্রতীকের অধিকার পাবে, সেই সিদ্ধান্তই কমিশনের প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে

https://www.sci.gov.in


তৃণমূলের নাম ও জোড়াফুল প্রতীক নিয়ে দুই গোষ্ঠীর বিরোধে নির্বাচন কমিশনকে সময়সীমা বেঁধে দিল সুপ্রিম কোর্ট। চার সপ্তাহে নথি জমা এবং এরপর তিন মাসের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্তের নির্দেশ।