সুদীপ ও নয়না বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে কোজাগরী লক্ষ্মীপুজোয় হাজির মুখ্যমন্ত্রী
কলকাতা: লক্ষ্মীপুজোয় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে শুভেন্দু অধিকারী, সঙ্গে অর্জুন সিং,কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হাজির হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে সাড়া দিয়েই তাঁর বাড়ির লক্ষ্মীপুজোয় উপস্থিত হন মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের শ্রম ও পরিবহণমন্ত্রী অর্জুন সিং।
সুদীপ বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী, বিধায়িকা নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লক্ষ্মীপুজো ঘিরে প্রতি বছরই থাকে বিশেষ আয়োজন। এবারও সেই পুজো উপলক্ষে আমন্ত্রণ জানানো হয় মুখ্যমন্ত্রীকে। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, হোয়াটসঅ্যাপে আমন্ত্রণ জানানোর পরই তাঁর অনুরোধে সাড়া দেন মুখ্যমন্ত্রী।
পুজোয় উপস্থিত হয়ে দেবী লক্ষ্মীর চরণে শ্রদ্ধা জানান শুভেন্দু অধিকারী। পাশাপাশি, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বেশ কিছুক্ষণ কথাবার্তাও হয় তাঁর।
কোজাগরী লক্ষ্মীপুজোর আবহে এই সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা। উৎসবের মঞ্চে এই সৌজন্য সাক্ষাৎ রাজনৈতিক মহলে নতুন করে চর্চার বিষয় হয়ে উঠেছে।

