কলকাতা : সেবা সংকল্প অভিযান ,সমাজের প্রতি দায়বদ্ধতা, স্বচ্ছতা এবং সৌন্দর্যবোধের বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ নিল ‘সেবা সংকল্প অভিযান’। রহিম ওস্তাগর রোড এবং যোধপুর পার্কের ১৪১ নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে আয়োজন করা হয় বিশেষ এই কর্মসূচির। সমাজসেবী ও আইনজীবী পপি মল্লিকের উদ্যোগেই গড়ে ওঠে এই আয়োজন। কর্মসূচিতে পপি মল্লিকের সঙ্গে উপস্থিত ছিলেন মহিলা সেক্রেটারি শকুন্তলা রায়-সহ অন্যান্য মাতৃশক্তির সদস্যরা। সকলের সম্মিলিত উদ্যোগে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, নেতাজি সুভাষচন্দ্র বসু এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পদদেশে আঁকা হয় মনোরম রঙ্গোলি। বিভিন্ন রঙের নকশায় সাজিয়ে তোলা হয় সংযোগস্থলটি। তবে এই উদ্যোগের উদ্দেশ্য শুধুমাত্র এলাকার সৌন্দর্যায়ন নয়। সাধারণ মানুষের মধ্যে পরিচ্ছন্নতা, সৌন্দর্যবোধ, সামাজিক দায়িত্ববোধ এবং মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা আরও জোরদার করাই ছিল মূল লক্ষ্য।সেবা সংকল্প অভিযান .
পপি মল্লিক ও উদ্যোক্তাদের বক্তব্য, সমাজে পরিবর্তন আনতে সবসময় বড় কোনও আয়োজনের প্রয়োজন হয় না। ছোট ছোট উদ্যোগও মানুষের মনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। সেই ভাবনা থেকেই ‘সেবা সংকল্প অভিযান’-এর এই কর্মসূচি। রঙ্গোলীর প্রতিটি নকশায় তাই উঠে এসেছে সেবার বার্তা। ‘সেবা শুধু দায়িত্ব নয়, সেবা একটি সংকল্প’-এই ভাবনাকেই সামনে রেখে নিজেদের জায়গা থেকেই সুন্দর ও সচেতন সমাজ গড়ার আহ্বান জানানো হয়।

