Malda Medical College Infant Deaths | অগাস্টে ৮৯ শিশুর মৃত্যু! বিশেষজ্ঞ দলের রিপোর্টের ভিত্তিতে মালদা মেডিকেল কলেজের সুপারকে অপসারণ করল স্বাস্থ্য দপ্তর

Malda Medical College Infant Deaths | অগাস্টে ৮৯ শিশুর মৃত্যু! বিশেষজ্ঞ দলের রিপোর্টের ভিত্তিতে মালদা মেডিকেল কলেজের সুপারকে অপসারণ করল স্বাস্থ্য দপ্তর

মালদহ: মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে (Malda Medical College Infant Deaths) একের পর এক শিশুমৃত্যুর ঘটনায় অবশেষে কঠোর পদক্ষেপ করল রাজ্যের স্বাস্থ্য দপ্তর। বিশেষজ্ঞ দলের কাছ থেকে চাঞ্চল্যকর তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পরই হাসপাতাল সুপার তথা এমএসভিপি (MSVP) প্রসেনজিৎ বরকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হলো। গত আগস্ট মাসে মালদহে ঠিক কী কারণে এতগুলি শিশুর মৃত্যু হলো, তা নিয়ে প্রতিটি ঘটনার আলাদাভাবে চিকিৎসাগত নথি ও রিপোর্ট পর্যালোচনা করা হচ্ছে।

গত অগাস্ট মাসে একদিনে মালদহ মেডিকেল কলেজে ১০টি শিশুর মৃত্যুর মতো মর্মান্তিক ঘটনা সামনে আসে। এমনকি তিন সপ্তাহের মধ্যে হাসপাতালে ৬০টিরও বেশি শিশুর মৃত্যু হওয়ায় পরিস্থিতি চরম আকার ধারণ করে। এই উদ্বেগজনক তথ্যের ভিত্তিতে নড়েচড়ে বসে স্বাস্থ্য ভবন। উত্তরবঙ্গের এই গুরুত্বপূর্ণ মেডিকেল কলেজ হাসপাতালের পরিকাঠামো ও চিকিৎসা পরিষেবা খতিয়ে দেখতে চার সদস্যের একটি বিশেষজ্ঞ দল পাঠানো হয়। গত সপ্তাহে সেই দল মালদহ ঘুরে গিয়ে যে রিপোর্ট জমা দেয়, তাতে দেখা যায়— আগস্ট মাসে চিকিৎসাধীন অবস্থায় মোট ৮৯টি শিশুর মৃত্যু হয়েছে!

বিশেষজ্ঞ দলের চেয়ারম্যান চিকিৎসক প্রলয় আচার্য জানান, শিশুমৃত্যুর নেপথ্যে একাধিক জটিল কারণ রয়েছে। এর মধ্যে প্রধান কারণ হলো অপুষ্টি। পাশাপাশি জন্মকালীন শ্বাসকষ্ট, হৃদ্‌রোগজনিত সমস্যা, জন্ডিস এবং কম ওজন নিয়ে জন্মানো নবজাতকদের মৃত্যুর ঘটনাও সামনে এসেছে। বিশেষজ্ঞ দলের প্রাথমিক পর্যবেক্ষণে উঠে এসেছে যে, জেলা স্বাস্থ্য দফতরের বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয়ের কিছুটা ঘাটতি এবং পরিকাঠামো ও পরিষেবার ক্ষেত্রেও কিছু ফাঁকফোকর রয়েছে। সমস্ত বিষয় খতিয়ে দেখে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট রাজ্য সরকারের কাছে জমা দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞ দলের এই রিপোর্টের পরই স্বাস্থ্য ভবনের নির্দেশে মালদা মেডিকেল কলেজের সুপারের পদে বড় রদবদল ঘটানো হলো। সুপার প্রসেনজিৎ বরকে সরিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করে মেডিকেল কলেজের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় জানিয়েছেন যে স্বাস্থ্য ভবনের রিপোর্ট আসার পরই এই প্রশাসনিক পরিবর্তন করা হয়েছে। ভবিষ্যতে যাতে এমন মর্মান্তিক পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে, তার জন্য হাসপাতালের চিকিৎসাব্যবস্থা ঢেলে সাজানোর প্রস্তুতি শুরু হয়েছে।


মালদহ: মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে (Malda Medical College Infant Deaths) একের পর এক শিশুমৃত্যুর ঘটনায় অবশেষে কঠোর পদক্ষেপ করল রাজ্যের স্বাস্থ্য দপ্তর। বিশেষজ্ঞ দলের কাছ থেকে চাঞ্চল্যকর তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পরই হাসপাতাল সুপার তথা এমএসভিপি (MSVP) প্রসেনজিৎ বরকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হলো। গত আগস্ট মাসে মালদহে ঠিক কী কারণে এতগুলি শিশুর…