Gujarat Police publicly beating live | লিভ-ইন সঙ্গীকে খুনের অভিযোগে ধৃতকে জনসমক্ষে মারধর পুলিশের! ভিডিও ঘিরে দেশজুড়ে বিতর্ক

Gujarat Police publicly beating live | লিভ-ইন সঙ্গীকে খুনের অভিযোগে ধৃতকে জনসমক্ষে মারধর পুলিশের! ভিডিও ঘিরে দেশজুড়ে বিতর্ক

চ্যানেল-টেন অনলাইন ডেস্কঃ লিভ-ইন সঙ্গীকে নৃশংসভাবে খুনের অভিযোগে ধৃত এক যুবককে জনসমক্ষে বেধড়ক লাঠিপেটার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে (Gujarat Police publicly beating live)। গুজরাতের ভবনগর বাসস্ট্যান্ডের সামনে অপরাধের পুনর্নির্মাণের (Crime Scene Reconstruction) সময় পুলিশের এই ভূমিকা নিয়ে ইতিমধ্যে তীব্র বিতর্ক শুরু হয়েছে। সমাজমাধ্যমে এই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম ফয়জ়ল ওরফে খাটকি লখানি। তাঁর বিরুদ্ধে কাজলবেন বরাইয়া নামে এক তরুণীকে পিটিয়ে খুনের অভিযোগ রয়েছে। গত কয়েক বছর ধরে তাঁরা দু’জনে লিভ-ইন সম্পর্কে ছিলেন। গত ৩ সেপ্টেম্বর ভবনগর বাসস্ট্যান্ডের কাছে কাজলবেনকে রাস্তায় ফেলে নির্মমভাবে মারধর করা হয় বলে অভিযোগ। তাঁর বুকে ও পেটে লাথি, ঘুষি মারা হয় এবং পাথরে মাথা ঠুকে দেওয়া হয় বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর দিনই মৃত্যু হয় ওই তরুণীর। ঘটনার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই লখানিকে গ্রেফতার করে নীলমবাগ থানার পুলিশ।

তদন্তের অংশ হিসেবে গত শনিবার অভিযুক্ত ফয়জ়লকে নিয়ে ভবনগর বাসস্ট্যান্ডের সেই হত্যাস্থলে যান তদন্তকারী অফিসাররা। নিয়মানুযায়ী অপরাধের পুনর্নির্মাণের কথা থাকলেও, প্রকাশ্যে তাঁকে দড়ি বেঁধে রাস্তায় হাঁটিয়ে নিয়ে যাওয়া হয় এবং সেই সময় তাঁকে বেধড়ক লাঠিপেটা করা হয় বলে অভিযোগ। মারতে মারতে তাঁকে পুরো রাস্তা হাঁকিয়ে নিয়ে যাওয়ার সেই দৃশ্য ক্যামেরাবন্দি হয়ে সমাজমাধ্যমে ভাইরাল হয়। (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি সংবাদমাধ্যম)।

পুলিশের এই ধরনের আচরণকে কেন্দ্র করে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। সমালোচকদের একাংশের মতে, এই ধরনের বিচারবহির্ভূত শাস্তি দেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক পরিকাঠামোর পরিপন্থী এবং তা আইনের শাসনকে দুর্বল করে। অন্য একটি অংশের মানুষ আবার অপরাধের গুরুত্ব বিবেচনা করে এই কড়া পদক্ষেপকে সমর্থনও জানিয়েছেন। তবে সব মিলিয়ে পুলিশের ভূমিকা এবং বিচারব্যবস্থার এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে এই ঘটনায়। পুলিশের তথ্য অনুযায়ী, ধৃত লখানির বিরুদ্ধে এর আগেও ডাকাতি ও মারধরের মতো একাধিক অপরাধের মামলা বিচারাধীন রয়েছে।


চ্যানেল-টেন অনলাইন ডেস্কঃ লিভ-ইন সঙ্গীকে নৃশংসভাবে খুনের অভিযোগে ধৃত এক যুবককে জনসমক্ষে বেধড়ক লাঠিপেটার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে (Gujarat Police publicly beating live)। গুজরাতের ভবনগর বাসস্ট্যান্ডের সামনে অপরাধের পুনর্নির্মাণের (Crime Scene Reconstruction) সময় পুলিশের এই ভূমিকা নিয়ে ইতিমধ্যে তীব্র বিতর্ক শুরু হয়েছে। সমাজমাধ্যমে এই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা…