প্রবীণদের মানসিক সুস্থতায় দাবার চাল, চন্দন রায়চৌধুরীর উদ্যোগে বিশেষ বার্তা

প্রবীণদের মানসিক সুস্থতায় দাবার চাল, চন্দন রায়চৌধুরীর উদ্যোগে বিশেষ বার্তা

কলকাতা: প্রবীণদের মানসিক সুস্থতা, একাকীত্ব দূরীকরণ এবং ডিমেনশিয়া ও অবসাদ নিয়ে সচেতনতা বাড়াতে ক্যালকাটা রোয়িং ক্লাবে আয়োজন করা হল বিশেষ দাবা প্রতিযোগিতা। ৫০ বছর ও তার বেশি বয়সিদের নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় দাবাকে সক্রিয় ও সুস্থ জীবনযাপনের অন্যতম মাধ্যম হিসেবে তুলে ধরা হয়।

ক্যালকাটা রোয়িং ক্লাবের সম্পাদক এবং বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি চন্দন রায়চৌধুরী বলেন, বয়স কোনও বাধা নয়। দাবার মতো বুদ্ধির খেলায় নিয়মিত অংশগ্রহণের মাধ্যমে মস্তিষ্ককে সক্রিয় রাখার সুযোগ রয়েছে। প্রবীণদের মানসিক স্বাস্থ্যের কথা মাথায় রেখে সারা বছর ক্লাবে দাবা প্রশিক্ষণের ব্যবস্থা করার পরিকল্পনার কথাও জানান তিনি।

চেসমিট ফাউন্ডেশন ও মাইন্ড গেমস চেস একাডেমি-র যৌথ উদ্যোগে এবং ক্যালকাটা রোয়িং ক্লাবের সহযোগিতায় আয়োজিত প্রতিযোগিতায় শিক্ষক, চিকিৎসক, ইঞ্জিনিয়ার, আইনজীবী, কর্পোরেট কর্মী ও সাংবাদিক-সহ বিভিন্ন পেশার প্রবীণরা অংশ নেন। বাংলার প্রাক্তন চ্যাম্পিয়ন দাবাড়ু এবং একাধিক আন্তর্জাতিক মাস্টার ও গ্র্যান্ডমাস্টারের অভিভাবকরাও প্রতিযোগিতায় অংশ নেন।

আয়োজকদের দাবি, গত পাঁচ বছর ধরে প্রবীণদের সুস্থতার মাধ্যম হিসেবে দাবাকে তুলে ধরার কাজ চলছে। ডিমেনশিয়া ও অবসাদ মোকাবিলার পাশাপাশি শিশুদের অতিরিক্ত মোবাইল-নির্ভরতাও কমাতে দাবার ইতিবাচক ভূমিকার কথা তুলে ধরা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যালকাটা রোয়িং ক্লাবের কমিটি সদস্য সুব্রত বিশ্বাস। প্রবীণদের মানসিক ও স্নায়বিক সুস্থতায় দাবার ভূমিকা নিয়েও আলোচনা হয়।

https://mem.calcuttarowingclub.co.in/

প্রয়াণ দিবসে জগমোহন ডালমিয়াকে শ্রদ্ধা, ইডেনের ক্লাব হাউসে স্মরণ ক্রিকেট প্রশাসনের প্রিয় ‘জগুদা’কে


প্রবীণদের মানসিক সুস্থতা ও ডিমেনশিয়া-অবসাদ নিয়ে সচেতনতা বাড়াতে ক্যালকাটা রোয়িং ক্লাবে আয়োজিত হল বিশেষ দাবা প্রতিযোগিতা।