কলকাতার সামাজিক কর্মকাণ্ডে বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে গুজরাটি সমাজের। সামাজিক দায়বদ্ধতা ও মানুষের পাশে দাঁড়ানোর সেই ধারাকে বজায় রেখেই ভবানীপুরে খাদ্য বিতরণ কর্মসূচির আয়োজন করল ভবানীপুর গুজরাটি সমাজ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অনুপ্রেরণায় আয়োজিত এই উদ্যোগে দুঃস্থ ও অভাবী মানুষের হাতে তুলে দেওয়া হয় রুটি, সব্জি ও মিষ্টি।
ভবানীপুরের ১১৪ নম্বর ওয়ার্ডে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি নেতা নীতিন প্যাটেল। দীর্ঘদিন ধরেই দক্ষিণ কলকাতার গুজরাটি সমাজের মধ্যে সাংগঠনিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত তিনি। বিজেপির দীর্ঘদিনের কর্মী নীতিন প্যাটেল দক্ষিণ কলকাতা জেলা শাখার প্রাক্তন সহ-সভাপতি। বর্তমানে তিনি দলের রাজ্য পরিষদের সদস্য। দক্ষিণ কলকাতার গুজরাটি সমাজের মধ্যে বিজেপির সংগঠন বিস্তারেও তাঁর ভূমিকা উল্লেখযোগ্য। এবারের খাদ্য বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে এই উদ্যোগ সফল করার জন্য সকলকে ধন্যবাদ জানান নীতিন প্যাটেল। বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন ভরত ভয়ানি (পাপ্পুভাই)-র প্রতি। তাঁর মতে, সম্মিলিত প্রচেষ্টায় ছোট উদ্যোগও সমাজের মানুষের কাছে বড় সহায়তা হয়ে উঠতে পারে। উল্লেখ্য, ২০২৬ সালের কলকাতা পুরসভা নির্বাচনে ১৫৯ নম্বর বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের কো-অর্ডিনেটর হিসেবেও নীতিন প্যাটেলকে দায়িত্ব দিয়েছে বিজেপি।

