বেলুড় মঠ থেকে জয়রামবাটি পর্যন্ত চালু AC Volvo সরকারি বাস, কামারপুকুর হয়েই যাতায়াত

বেলুড় মঠ থেকে জয়রামবাটি পর্যন্ত চালু AC Volvo সরকারি বাস, কামারপুকুর হয়েই যাতায়াত

হাওড়া: বেলুড় মঠ থেকে জয়রামবাটি AC Volvo বাস চালু ,তীর্থযাত্রী ও সাধারণ যাত্রীদের যাতায়াত আরও আরামদায়ক করতে বেলুড় মঠ থেকে কামারপুকুর হয়ে জয়রামবাটি পর্যন্ত চালু হল নতুন AC Volvo সরকারি বাস পরিষেবা। ১৮ নভেম্বর ২০২৬, বুধবার সকাল ১১টায় বেলুড় মঠ থেকে এই পরিষেবার উদ্বোধন করেন রাজ্যের পরিবহণ ও শ্রম দফতরের মন্ত্রী অর্জুন সিং। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলুড় মঠ ও রামকৃষ্ণ মিশনের শ্রদ্ধেয় সন্ন্যাসীরা।বেলুড় মঠ থেকে জয়রামবাটি AC Volvo বাস চালু

বেলুড় মঠ ও রামকৃষ্ণ মিশনের তরফে মুখ্যমন্ত্রীর দফতরের মাধ্যমে এই বাস পরিষেবা চালুর আবেদন জানানো হয়েছিল। সেই আবেদনের ভিত্তিতেই ধর্মীয় ও আধ্যাত্মিক গুরুত্বসম্পন্ন এই স্থানগুলিতে যাতায়াতের সুবিধা বাড়াতে রাজ্য সরকারের এই উদ্যোগ।

নতুন AC Volvo বাসটিতে যাত্রীদের সুবিধার জন্য রয়েছে অনবোর্ড শৌচাগার। প্রতিদিন বাসটি ডানকুনি, চাঁপাডাঙা, আরামবাগ ও কামারপুকুর হয়ে চলাচল করবে। সরাসরি রুটের দূরত্ব ১০১ কিলোমিটার। অন্যদিকে, উচালন ও বেঙ্গাই হয়ে বিকল্প রুটের দূরত্ব ১২১ কিলোমিটার।

এই পরিষেবায় ন্যূনতম ভাড়া রাখা হয়েছে ২০ টাকা। বেলুড় মঠ থেকে জয়রামবাটি পর্যন্ত সরাসরি রুটে ভাড়া ২২০ টাকা। উচালন ও বেঙ্গাই হয়ে গেলে ভাড়া ২৬৫ টাকা। রাজ্য সরকারের বিনামূল্যে বাসযাত্রা প্রকল্পের আওতায় মহিলা যাত্রীরা বিনামূল্যে এই পরিষেবায় যাতায়াত করতে পারবেন।বেলুড় মঠ থেকে জয়রামবাটি AC Volvo বাস চালু

প্রতিদিন ভোর ৫টা ৪৫ মিনিটে বেলুড় মঠ থেকে বাসটি ছাড়বে। জয়রামবাটি থেকে ফেরার যাত্রা শুরু হবে বিকেল ৩টে ৪৫ মিনিটে। একদিকে যাত্রা করতে গড়ে প্রায় চার ঘণ্টা সময় লাগবে বলে জানানো হয়েছে।

উদ্বোধনের দিন অর্থাৎ ১৮ নভেম্বর বিশেষ ব্যবস্থা হিসেবে যাত্রীদের জন্য যাওয়া ও ফেরার উভয় যাত্রাই বিনামূল্যে রাখা হয়েছিল। অনলাইনে টিকিট বুকিং শুরু হবে ২০ নভেম্বর থেকে। www.wbtconline.in ওয়েবসাইট ছাড়াও RedBus, AbhiBus ও Paytm-এর মাধ্যমে টিকিট বুক করা যাবে। পাশাপাশি অনুমোদিত টিকিট বিক্রেতাদের কাছ থেকেও টিকিট পাওয়া যাবে।

নতুন এই বাস পরিষেবা চালু হওয়ায় বেলুড় মঠ, কামারপুকুর ও জয়রামবাটি যাতায়াত আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে তীর্থযাত্রী, পর্যটক এবং স্থানীয় যাত্রীরা নিরাপদ ও আরামদায়ক সরকারি পরিবহণের সুবিধা পাবেন।বেলুড় মঠ থেকে জয়রামবাটি AC Volvo বাস চালু


বেলুড় মঠ থেকে কামারপুকুর হয়ে জয়রামবাটি পর্যন্ত চালু হল নতুন AC Volvo সরকারি বাস। ১০১ কিলোমিটারের সরাসরি রুটে ভাড়া ২২০ টাকা। ২০ নভেম্বর থেকে শুরু অনলাইন টিকিট বুকিং।