কলকাতা: বড় ঘোষণা শ্রমমন্ত্রী অর্জুন সিংয়ের, চটকল শ্রমিকদের জন্য আবাসনের ব্যবস্থা করতে নতুন উদ্যোগ নিল রাজ্য সরকার। PMAY-U 2.0 প্রকল্পের মাধ্যমে চটকল শ্রমিকদের জন্য বাড়ি তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। সাংবাদিক বৈঠকে এই কথা জানান রাজ্যের শ্রমমন্ত্রী অর্জুন সিং।
শ্রম দফতর সূত্রে জানা গিয়েছে, প্রথমে উত্তর ২৪ পরগনা এবং হুগলি জেলায় এই প্রকল্পের কাজ শুরু করার পরিকল্পনা করা হয়েছে। দীর্ঘদিন ধরে চটকলের পুরনো কোয়ার্টারে থাকা শ্রমিকদের এই প্রকল্পের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।
যাঁদের পরিবারের বার্ষিক আয় ৩ লক্ষ টাকা পর্যন্ত এবং দেশের কোথাও নিজেদের পাকা বাড়ি নেই, তাঁদের এই প্রকল্পের জন্য বিবেচনা করা হবে। তবে আবাসন পাওয়ার আগে আবেদনকারীদের যোগ্যতা যাচাই করা হবে।বড় ঘোষণা শ্রমমন্ত্রী অর্জুন সিংয়ের
প্রস্তাবিত বাড়িগুলি প্রায় ৩০ থেকে ৪৫ বর্গমিটার আয়তনের হবে। বাড়িতে ঘর, রান্নাঘর এবং শৌচাগারের ব্যবস্থা থাকবে। অর্থাৎ শ্রমিকদের জন্য ছোট হলেও প্রয়োজনীয় সুবিধা-সহ একটি বাড়ি দেওয়ার পরিকল্পনা রয়েছে।বড় ঘোষণা শ্রমমন্ত্রী অর্জুন সিংয়ের
শ্রমমন্ত্রী অর্জুন সিং জানান, শ্রমিকদের সমস্যার কথা সরাসরি শোনার জন্য একটি হেল্পলাইনও চালু করা হয়েছে। কোনও শ্রমিকের অভিযোগ বা সমস্যা থাকলে তাঁরা ফোন করে তা জানাতে পারবেন।
হেল্পলাইন নম্বরটি হল ১৮০০-১০৩-০০০৯।
শ্রম দফতরের তরফে জানানো হয়েছে, শ্রমিকদের কাছ থেকে আবেদন নেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে। উত্তর ২৪ পরগনার ভাটপাড়া, টিটাগড় এবং কামারহাটি পুরসভা এলাকায় জমি চিহ্নিত করার কাজও করা হচ্ছে বলে জানানো হয়েছে।
ইতিমধ্যেই প্রায় ৮ হাজার শ্রমিক আবেদন করেছেন বলে দফতরের তরফে জানানো হয়েছে। আবেদনগুলি খতিয়ে দেখার পর যোগ্য শ্রমিকদের পরবর্তী ধাপে প্রকল্পের সুবিধা দেওয়ার ব্যবস্থা করা হবে।
শ্রমমন্ত্রী অর্জুন সিং বলেন, চটকল শ্রমিকদের দীর্ঘদিনের আবাসনের সমস্যার সমাধানের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। শ্রমিকদের সমস্যার কথা শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উপরও জোর দেওয়া হচ্ছে।বড় ঘোষণা শ্রমমন্ত্রী অর্জুন সিংয়ের

