কলকাতা শিলিগুড়ি বাস পরিষেবা ,পুজোর মুখে পরিবহণে সুখবর ! কলকাতা-শিলিগুড়ি রুটে নতুন বাসের উদ্বোধনে অর্জুন সিং
পুজোর আগে যাত্রীদের জন্য নতুন পরিষেবা। কলকাতা থেকে শিলিগুড়ি যাতায়াত আরও আরামদায়ক করে তুলতে নতুন প্রিমিয়াম স্লিপার বাসের বহর নিয়ে এল রয়্যাল ক্রুজার। কলকাতার এসপ্ল্যানেডে সিটিসি চত্বরে এই বাসগুলির উদ্বোধন করেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং। রাজ্যের পরিবহণ পরিষেবাকে আরও উন্নত করার লক্ষ্যে একের পর এক উদ্যোগের মধ্যে এই নতুন সংযোজন যাত্রীদের সুবিধা বাড়াবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রয়্যাল ক্রুজারের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর সঞ্জয় সিং, ধনঞ্জয় সিং এবং আদিত্য সিং। সংস্থার দাবি, নতুন বাসে সাশ্রয়ী ভাড়ায় বিলাসবহুল যাত্রার সুযোগ মিলবে। যাত্রীদের সুবিধার জন্য থাকছে বিশেষ শৌচাগারের ব্যবস্থাও।
এ দিন পরিবহন মন্ত্রী অর্জুন সিং বলেন, গত ২০ বছরেরও বেশি সময় ধরে যাত্রীদের পরিষেবা দিয়ে আসছে রয়্যাল ক্রুজার। অন্যদিকে, সংস্থার কর্তৃপক্ষ যাত্রীদের আস্থার কথা উল্লেখ করে ভবিষ্যতেও নিরাপদ ও উন্নতমানের পরিষেবা দেওয়ার আশ্বাস দিয়েছেন। অনুষ্ঠানে পরিবহণ শিল্পে সংবাদমাধ্যম ও কনটেন্ট নির্মাতাদের ভূমিকা নিয়েও একটি ‘ক্রিয়েটরস প্যানেল’ আলোচনার আয়োজন করা হয়। পুজোর মুখে নতুন এই বাস পরিষেবা চালু হওয়ায় কলকাতা ও উত্তরবঙ্গের মধ্যে যাতায়াতে যাত্রীরা বাড়তি সুবিধা পাবেন বলে আশা।

