কেক-বেলুনে ঋতিকার জন্মদিন পালন, সোশাল মিডিয়ায় হিরণের নতুন পোস্টে ফের চর্চায় বিয়ে বিতর্ক

কেক-বেলুনে ঋতিকার জন্মদিন পালন, সোশাল মিডিয়ায় হিরণের নতুন পোস্টে ফের চর্চায় বিয়ে বিতর্ক

প্রথম স্ত্রীর সঙ্গে এখনও আইনি বিচ্ছেদ হয়নি। তারই আগে নাকি মন্দিরে ঋতিকার সঙ্গে দ্বিতীয় বিয়ে সেরেছেন হিরণ। সোশাল মিডিয়ায় পোস্ট করা ছবি ঘিরে বিধানসভা ভোটের আগে কম হইচই হয়নি। এখনও হিরণ, তাঁর প্রথম স্ত্রী অনিন্দিতা এবং ঋতিকার মধ্যে ত্রিকোণ সম্পর্ক নিয়ে আমজনতার কৌতূহলের শেষ নেই। এই পরিস্থিতিতেই এবার ঋতিকার জন্মদিন পালনের ছবি পোস্ট করলেন অভিনেতা-বিধায়ক। আর তা দেখার পর থেকে ফের চর্চায় তারকার বিয়ে বিতর্ক।

সাদা, গোলাপি এবং পিচরঙা বেলুনে সাজানোর ঘর, কেক কাটা এবং একসঙ্গে কাটানো মুহূর্তের ছবি শেয়ার করেছেন হিরণ। সঙ্গে সোশাল মিডিয়ায় লেখেন, “ঋতিকার জন্মদিন উদযাপন করলাম গতকাল। অনেক বিশেষ মুহূর্ত তৈরি হল। শুভ জন্মদিন ঋতিকা। আগামীর শুভেচ্ছা। ভালো থেকো। সুস্থ থেকো।”