মানুষের পাশে দাঁড়ানোই লক্ষ্য তারক বোসের

মানুষের পাশে দাঁড়ানোই লক্ষ্য তারক বোসের

কলকাতা: প্রতিবছরের মতো এ বছরও সমাজসেবামূলক উদ্যোগে সামিল হল নিউ মা তারা ডেকোরেটার্স। সংস্থার কর্ণধার তারক বোসের উদ্যোগে আয়োজিত বিশেষ কর্মসূচিতে শিশু ও মহিলাদের পাশে দাঁড়ানোর পাশাপাশি সমাজের প্রতি দায়বদ্ধতার বার্তাও তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রায় ৫০০ জন শিশুর হাতে পড়াশোনার প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়। শিক্ষার উপকরণ পেয়ে খুশি শিশুরাও। পাশাপাশি ২০০ জন মহিলার মধ্যে শাড়ি বিতরণ করা হয়।

শুধু সামগ্রী বিতরণ নয়, শিশুদের পড়াশোনায় উৎসাহিত করা এবং মহিলাদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগে মানবিকতার বার্তাও উঠে আসে। সাধারণ মানুষের মুখে হাসি ফোটানো এবং প্রয়োজনের সময়ে তাঁদের পাশে দাঁড়ানোই এই কর্মসূচির মূল উদ্দেশ্য বলে জানান উদ্যোক্তা তারক বোস।

নিউ মা তারা ডেকোরেটার্সের কর্ণধার জানান, আগামী দিনেও সমাজের সাধারণ মানুষের পাশে থেকে এই ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি চালিয়ে যাওয়ার চেষ্টা থাকবে।

https://channel10.co.in/ganesh-pyne-sunil-das-rare-art-online-auction/

তারক বোসের উদ্যোগে নিউ মা তারা ডেকোরেটার্সের সমাজসেবামূলক কর্মসূচিতে ৫০০ শিশুকে পড়াশোনার সামগ্রী ও ২০০ মহিলাকে শাড়ি দেওয়া হল।