ক্যানভাসে ইতিহাস, নিলামের মঞ্চে গণেশ পাইন-সুনীল দাসের দুর্লভ শিল্পকর্ম

ক্যানভাসে ইতিহাস, নিলামের মঞ্চে গণেশ পাইন-সুনীল দাসের দুর্লভ শিল্পকর্ম

কলকাতা: গণেশ পাইন সুনীল দাসের দুর্লভ শিল্পকর্ম ,ভারতীয় শিল্পের একাধিক প্রজন্মের উল্লেখযোগ্য ও দুর্লভ শিল্পকর্ম নিয়ে শুরু হয়েছে বিশেষ অনলাইন আর্ট নিলাম ‘দ্য অটাম প্যালেট’। আয়োজন করেছে ‘আই উইদিন আর্ট’। ২১ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই অনলাইন নিলাম। দেশের পাশাপাশি বিদেশের শিল্পপ্রেমী ও সংগ্রাহকরাও এতে অংশ নিতে পারবেন।

নিলামের অন্যতম আকর্ষণ বাংলার প্রখ্যাত শিল্পী গণেশ পাইনের টেম্পেরায় আঁকা একটি দুর্লভ চিত্রকর্ম। তাঁর স্বতন্ত্র শিল্পভাষা, রহস্যময় আবহ এবং আলো-আঁধারির ব্যবহার এই কাজটিকে বিশেষ আকর্ষণীয় করে তুলেছে।গণেশ পাইন সুনীল দাসের দুর্লভ শিল্পকর্ম,

পাশাপাশি রয়েছে সুনীল দাসের ‘অ্যানিম্যাল স্টাডিজ’। প্রাণীর গতিময়তা ও শক্তিকে রেখা ও আঁচড়ের মাধ্যমে ফুটিয়ে তোলার ক্ষেত্রে সুনীল দাসের নিজস্ব শৈলীর গুরুত্বপূর্ণ নিদর্শন এই কাজ।গণেশ পাইন সুনীল দাসের দুর্লভ শিল্পকর্ম,

নিলামে আরও থাকছে ধীরেন্দ্রনাথ ব্রহ্মের লিরিক্যাল ওয়াশ ঘরানার শিল্পকর্ম এবং সঞ্জয় ভট্টাচার্যের পরাবাস্তব ও হাইপার-রিয়ালিস্টিক কাজ।গণেশ পাইন সুনীল দাসের দুর্লভ শিল্পকর্ম,

শিল্পকর্মগুলি সরাসরি দেখার জন্য কলকাতার জেডব্লিউ ম্যারিয়ট হোটেলের স্টুডিও ১-এ ২১ ও ২২ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত থাকছে বিশেষ প্রদর্শন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, নিবন্ধনের মাধ্যমে অনলাইন নিলামে অংশ নেওয়া যাবে।

জন্মদিনে অন্যরকম বিশ্বরূপ দে, জাঁকজমক নয় ‘দ্য রেফিউজ’-এর ছোটদের সঙ্গেই বিশেষ দিন


গণেশ পাইন, সুনীল দাস-সহ বিশিষ্ট ভারতীয় শিল্পীদের দুর্লভ চিত্রকর্ম নিয়ে কলকাতায় শুরু হয়েছে ‘দ্য অটাম প্যালেট’ অনলাইন আর্ট নিলাম।