মোদির জন্মদিনে পপি মল্লিকের বিশেষ আয়োজন, খুদেদের সঙ্গে কেক কেটে উদযাপন

মোদির জন্মদিনে পপি মল্লিকের বিশেষ আয়োজন, খুদেদের সঙ্গে কেক কেটে উদযাপন

কলকাতা: মোদির জন্মদিনে পপি মল্লিক, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। সেই আবহে কলকাতার ৯৩ নম্বর ওয়ার্ডেও আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠান। শিশুদের সঙ্গে নিয়ে কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করেন উদ্যোক্তারা।

‘আশীর্বাদের প্রদীপ’ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর খুদে সদস্যদের নিয়ে কেক কাটার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইনজীবী ও সমাজসেবী পপি মল্লিক। তাঁর উদ্যোগে এবং রামধনু সংগঠনের সহযোগিতায় শিশুদের হাতে তুলে দেওয়া হয় খাতা, পেন ও রং পেন্সিল।

শুধু উপহার বিতরণ নয়, অনুষ্ঠানে উপস্থিত সকলের মধ্যে লাড্ডুও বিতরণ করা হয়। শিশুদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার পাশাপাশি তাঁদের উৎসবের পরিবেশে সামিল করাই ছিল এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য বলে জানান পপি মল্লিক।মোদির জন্মদিনে পপি মল্লিক,

পপি মল্লিকের বক্তব্য, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে খুদেদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতেই এই উদ্যোগ। শিশুদের মুখে হাসি ফোটানো এবং তাঁদের হাতে প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়ার মধ্য দিয়েই দিনটিকে স্মরণীয় করে তুলতে চেয়েছেন উদ্যোক্তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মণ্ডল-৩ সভাপতি দেবাশিস, ৯৩ নম্বর ওয়ার্ডের কনভেনর ছোটন নন্দী, সাথী দত্ত এবং কে ডি মুখোপাধ্যায়। রামধনু সংগঠনের সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উদ্যোক্তাদের দাবি, বিধায়ক স্বপন দাশগুপ্তের আশীর্বাদ ও সহযোগিতাতেই অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। শিশুদের নিয়ে এই আয়োজনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপনের পাশাপাশি সামাজিক উদ্যোগের বার্তাও তুলে ধরা হয়েছে।মোদির জন্মদিনে পপি মল্লিক,


মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে কলকাতার ৯৩ নম্বর ওয়ার্ডে বিশেষ আয়োজন পপি মল্লিকের। খুদেদের সঙ্গে কেক কেটে জন্মদিন পালন এবং শিশুদের হাতে খাতা, পেন ও রং পেন্সিল তুলে দেওয়া হয়।