প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এ বিভিন্ন কর্মসূচি দেশ জুড়ে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এ বিভিন্ন কর্মসূচি দেশ জুড়ে।

বিজয়া নাগ | কলকাতা | ১৭ সেপ্টেম্বর:
নরেন্দ্র মোদির জন্মদিন , প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন ঘিরে বৃহস্পতিবার দেশজুড়ে নানা কর্মসূচি পালিত হল। রাষ্ট্রপতি, কংগ্রেস নেতা রাহুল গান্ধী-সহ বিভিন্ন রাজনৈতিক নেতা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান।পশ্চিমবঙ্গেও দিনটিকে ঘিরে ছিল একাধিক আয়োজন। সল্টলেকে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, প্রতি বছর ১৭ সেপ্টেম্বর রাজ্যে ‘অন্নপূর্ণা দিবস’ হিসেবে পালন করা হবে। অন্নপূর্ণা যোজনাকে কেন্দ্র করেই এই সিদ্ধান্ত বলে জানান তিনি।এদিন থেকেই রাজ্যে শুরু হয়েছে মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’। বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে এই আয়োজন চলবে বলে জানানো হয়েছে।

সল্টলেকে মোদির মোমের মূর্তি

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সল্টলেকে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের উপস্থিতিতে মোদির একটি মোমের মূর্তি উন্মোচন করা হয়। জন্মদিনকে কেন্দ্র করে বিজেপির তরফে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে।অন্যদিকে দক্ষিণেশ্বর মন্দিরেও বিশেষ পুজো ও প্রার্থনার আয়োজন করা হয়। প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে প্রার্থনা করেন বিজেপি নেতৃত্ব।নরেন্দ্র মোদির জন্মদিন

রাজনীতির বাইরে ক্রীড়ামহলেও শুভেচ্ছা

মোদির জন্মদিনে শুধু রাজনৈতিক মহল থেকেই শুভেচ্ছা আসেনি। ক্রীড়াজগতের বিশিষ্ট ব্যক্তিরাও তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ভিডিও বার্তার মাধ্যমে প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানান। মোহনবাগান সুপার জায়ান্টের তরফেও শুভেচ্ছা জানানো হয়।দেশজুড়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিভিন্ন জায়গায় প্রদীপ জ্বালানোর কর্মসূচিরও আয়োজন করা হয়েছে। বিজেপির ‘সেবা দিবস’ কর্মসূচির অংশ হিসেবে দেশজুড়ে জনসংযোগ ও সেবামূলক উদ্যোগ নেওয়া হয়েছে।

নজরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নীরবতা

তবে এদিন রাজনৈতিক মহলে আলাদা করে চর্চা তৈরি হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান নিয়ে। বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেও, ১৭ সেপ্টেম্বর রাত পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে মোদিকে শুভেচ্ছা জানানোর কোনও প্রকাশ্য বার্তা পাওয়া যায়নি—এমনটাই বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।এই বিষয়টিকে ঘিরেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা। যদিও শুভেচ্ছা জানানো বা না-জানানো নিয়ে কোনও নির্দিষ্ট রাজনৈতিক ব্যাখ্যা প্রকাশ্যে দেননি মমতা বন্দ্যোপাধ্যায়।নরেন্দ্র মোদির জন্মদিন


দেশ জুড়ে পালিত হচ্ছে প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন।