স্বপন সমাদ্দারের উদ্যোগে কৌশিকী অমাবস্যায় বিশেষ কালীপুজো

স্বপন সমাদ্দারের উদ্যোগে কৌশিকী অমাবস্যায় বিশেষ কালীপুজো

নিয়ম-নিষ্ঠায় সারা রাত চলল দেবীর আরাধনা পুজোর পর কয়েক হাজার ভক্তের মধ্যে বিতরণ ভোগ

নিজস্ব সংবাদদাতা: স্বপন সমাদ্দার । ভাদ্র মাসের অমাবস্যা তিথিতে প্রতি বছর পালিত হয় কৌশিকী অমাবস্যা। দেবী কৌশিকীর নাম থেকেই এই তিথির নাম হয়েছে কৌশিকী অমাবস্যা। তন্ত্রসাধকদের কাছে এই বিশেষ তিথির রয়েছে আলাদা মাহাত্ম্য। প্রচলিত বিশ্বাস, এই দিনে আদ্যাশক্তি মহামায়ার আরাধনা করলে দেবীর অশেষ কৃপা লাভ করা যায়।

কথিত আছে, কৌশিকী অমাবস্যার তিথিতেই তারাপীঠে সাধনা করে সিদ্ধিলাভ করেছিলেন সাধক বামাক্ষ্যাপা। সেই কারণে প্রতি বছর এই বিশেষ তিথিতে তারাপীঠে সারা রাত ধরে চলে মা তারার বিশেষ পুজো ও আরাধনা। ভক্তদের বিশ্বাস, এই তিথিতে নিষ্ঠাভরে দেবীর পুজো করলে মনস্কামনা পূরণ হয় এবং জীবনে আসে দেবীর আশীর্বাদ।

প্রতি বছরের মতো এবছরও কৌশিকী অমাবস্যা উপলক্ষে আয়োজন করা হয় শ্রীশ্রী কালীপুজোর। স্বপন সমাদ্দারের উদ্যোগে এবং পাপিয়া ঘোষ বিশ্বাসের তত্ত্বাবধানে এই পুজোর আয়োজন করা হয়। নিয়ম-নিষ্ঠা মেনেই সম্পন্ন হয় পুজোর সমস্ত আচার-অনুষ্ঠান।স্বপন সমাদ্দার ।

বিশেষ এই তিথিকে ঘিরে ভক্তদের মধ্যেও ছিল উৎসাহ ও উদ্দীপনা। পুজো উপলক্ষে আয়োজন করা হয় ভোগ বিতরণের। পুজো শেষে কয়েক হাজার ভক্তের মধ্যে ভোগ প্রসাদ বিতরণ করা হয়। দেবীর আরাধনা, পুজোর আচার এবং ভোগ বিতরণকে কেন্দ্র করে বিশেষ এই আয়োজন হয়ে ওঠে ভক্তিময়।স্বপন সমাদ্দার ।

কৌশিকী অমাবস্যার মাহাত্ম্য এবং ধর্মীয় বিশ্বাসকে সামনে রেখে আয়োজিত এই পুজোয় ভক্তদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। সারা রাত ধরে চলে দেবীর আরাধনা। নিয়ম-নিষ্ঠা ও ভক্তির আবহে সম্পন্ন হয় কৌশিকী অমাবস্যার বিশেষ পুজো।স্বপন সমাদ্দার ।

 
 
 
 
 
 
 

স্বপন সমাদ্দারের উদ্যোগে কৌশিকী অমাবস্যা উপলক্ষে আয়োজিত হল বিশেষ শ্রীশ্রী কালীপুজো। নিয়ম-নিষ্ঠায় সারা রাত চলল দেবীর আরাধনা। পুজোর পর কয়েক হাজার ভক্তের মধ্যে বিতরণ করা হয় ভোগ।