জ্যাকেই আস্থা, ফের সাফল্যের স্বপ্ন টাউনের

জ্যাকেই আস্থা, ফের সাফল্যের স্বপ্ন টাউনের

কলকাতা: টাউন ক্লাব ক্রিকেট । ১৪২ বছরের ঐতিহ্যবাহী টাউন ক্লাব নতুন মরসুমে ফের সাফল্যের লক্ষ্যে দল গড়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে। বুধবার সিএবি-তে ২০২৬-২৭ মরসুমের জন্য ক্রিকেটারদের সইপর্ব সম্পন্ন হল। গত মরসুমের দুর্দান্ত সাফল্যকে সামনে রেখে নতুন মরসুমেও শক্তিশালী দল গড়ার লক্ষ্য নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

গত মরসুমে সিএবি প্রথম ডিভিশন সুপার লিগ চ্যাম্পিয়নশিপ এবং পি. সেন মেমোরিয়াল ট্রফি—এক মরসুমে জোড়া ট্রফি জিতে ইতিহাস গড়েছিল টাউন ক্লাব। সেই সাফল্যের অন্যতম কারিগর ছিলেন ক্রিকেটমহলে ‘জ্যাক’ নামে পরিচিত সুরজিৎ লাহিড়ি। সীমিত বাজেটের মধ্যেও তাঁর পরিকল্পনা, দল গঠন এবং সংগঠক দক্ষতায় একজোট হয়ে খেলেছিল টাউন। তার ফল হিসেবেই এসেছিল ঐতিহাসিক সাফল্য।

নতুন মরসুমেও সুরজিৎ লাহিড়ির উপরই আস্থা রাখছে টাউন ক্লাব। গত মরসুমের সাফল্যের ধারা বজায় রেখে ফের প্রতিযোগিতার মঞ্চে নিজেদের শক্তিশালী করে তুলতে চাইছে তারা।টাউন ক্লাব ক্রিকেট ।

এ বার দলের কোচের দায়িত্বে রয়েছেন এরসাদ আহমেদ। অধিনায়ক করা হয়েছে শুভম সরকারকে। দলে রয়েছেন কাদি জুনেইদ, অঙ্কুর পাল, আইশিক প্যাটেল এবং অঙ্কিত শুক্লার মতো পরিচিত ক্রিকেটাররা। অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের মিশেলে দলকে আরও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে ক্লাবের।টাউন ক্লাব ক্রিকেট ।

টাউন ক্লাবের সভাপতি বিশাখ কুমার ঘোষ এবং সহ-সম্পাদক সুরঞ্জন মুখার্জির নেতৃত্বে নতুন মরসুমের দল গঠনের কাজ এগোচ্ছে। ক্লাব কর্তৃপক্ষের লক্ষ্য, গত মরসুমের সাফল্যকে একবারের ঘটনা হিসেবে না দেখে ধারাবাহিকতা তৈরি করা।

সিএবির অ্যাপেক্স কাউন্সিলের সদস্য সুরজিৎ লাহিড়ির পরিকল্পনাতেই গত মরসুমে সাফল্য পেয়েছিল টাউন। নতুন মরসুমেও তাঁর হাত ধরে সেই সাফল্যের পুনরাবৃত্তির স্বপ্ন দেখছে ১৪২ বছরের ঐতিহ্যবাহী ক্লাবটি।

জোড়া ট্রফি জয়ের পর প্রত্যাশা স্বাভাবিকভাবেই বেড়েছে। সেই প্রত্যাশার চাপ সামলে নতুন মরসুমে টাউন ক্লাব কতটা সাফল্য ধরে রাখতে পারে, এখন সেটাই দেখার।টাউন ক্লাব ক্রিকেট ।


গত মরসুমে জোড়া ট্রফি জয়ের পর ২০২৬-২৭ মরসুমে ফের সাফল্যের লক্ষ্যে দল গড়ছে ১৪২ বছরের টাউন ক্লাব। সুরজিৎ ‘জ্যাক’ লাহিড়ির পরিকল্পনায় নতুন মরসুমে কোচ এরসাদ আহমেদ, অধিনায়ক শুভম সরকার।