এক ছাদের তলায় কলকাতার ঋণ পুনরুদ্ধার ট্রাইব্যুনাল

এক ছাদের তলায় কলকাতার ঋণ পুনরুদ্ধার ট্রাইব্যুনাল

দ্রুত বিচার ও কাজের সমন্বয় বাড়াতে নতুন উদ্যোগ

কলকাতা, ৮ সেপ্টেম্বর: ঋণ পুনরুদ্ধার ট্রাইব্যুনাল কলকাতা। ঋণ সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তি এবং বিচারপ্রক্রিয়ায় আরও ভালো সমন্বয়ের লক্ষ্যে কলকাতায় ঋণ পুনরুদ্ধার আপিল ট্রাইব্যুনাল এবং তার অধীনস্থ ঋণ পুনরুদ্ধার ট্রাইব্যুনালগুলিকে একই ছাদের তলায় আনা হল। এর ফলে বিচারপ্রক্রিয়া আরও সহজ ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

মঙ্গলবার কলকাতার জীবন সুধা ভবনে ঋণ পুনরুদ্ধার আপিল ট্রাইব্যুনালের নতুন কার্যালয়ের উদ্বোধন হয়। এতদিন ৯, ওল্ড পোস্ট অফিস স্ট্রিটে থাকা কলকাতা ঋণ পুনরুদ্ধার আপিল ট্রাইব্যুনাল এখন থেকে জীবন সুধা ভবনের দশম তলায় কাজ করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিশিষ্ট আধিকারিকরা উপস্থিত ছিলেন।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ ঋণ দ্রুত পুনরুদ্ধারের প্রয়োজনীয়তা এবং ঋণ সংক্রান্ত মামলার সংখ্যা বৃদ্ধির কথা মাথায় রেখে ১৯৯৩ সালে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পাওনা ঋণ পুনরুদ্ধার সংক্রান্ত আইন প্রণয়ন করা হয়। পরবর্তীকালে এই আইনের নাম পরিবর্তন করে ঋণ পুনরুদ্ধার ও দেউলিয়া সংক্রান্ত আইন, ১৯৯৩ করা হয়। এই আইনের অধীনেই ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ সংক্রান্ত বিরোধের দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের ব্যবস্থা করা হয়।

সেই আইন অনুযায়ী দেশের বিভিন্ন প্রান্তে ঋণ পুনরুদ্ধার ট্রাইব্যুনাল গড়ে ওঠে। এই ট্রাইব্যুনালগুলির উপরে রয়েছে ঋণ পুনরুদ্ধার আপিল ট্রাইব্যুনাল। কলকাতার ঋণ পুনরুদ্ধার আপিল ট্রাইব্যুনালের যাত্রা শুরু হয় ১৯৯৩ সালের ২৪ জুন। প্রায় তিন দশকের দীর্ঘ যাত্রায় ঋণ সংক্রান্ত বিরোধের নিষ্পত্তিতে এই ট্রাইব্যুনাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

কলকাতার ঋণ পুনরুদ্ধার আপিল ট্রাইব্যুনালের আওতায় পশ্চিমবঙ্গের পাশাপাশি তেলঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, গুয়াহাটি এবং উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যের ঋণ পুনরুদ্ধার ট্রাইব্যুনাল রয়েছে। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালগুলির দেওয়া রায়ের বিরুদ্ধে দায়ের হওয়া আপিলের শুনানি করে কলকাতার আপিল ট্রাইব্যুনাল।ঋণ পুনরুদ্ধার ট্রাইব্যুনাল কলকাতা।

কলকাতা ঋণ পুনরুদ্ধার আপিল ট্রাইব্যুনালের নেতৃত্বে রয়েছেন এলাহাবাদ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বিচারপতি অনিল কুমার শ্রীবাস্তব। ব্যাংকের স্বার্থ সুরক্ষিত রাখার পাশাপাশি ঋণগ্রহীতাদের অধিকারও যাতে যথাযথভাবে রক্ষা পায়, তা নিশ্চিত করাই এই ট্রাইব্যুনালের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। ফলে ঋণ সংক্রান্ত মামলার বিচারপ্রক্রিয়ায় একদিকে যেমন ব্যাংকের পাওনা উদ্ধারের বিষয়টি গুরুত্ব পায়, তেমনই ঋণগ্রহীতার ন্যায্য অধিকারও বিবেচনায় রাখা হয়।ঋণ পুনরুদ্ধার ট্রাইব্যুনাল কলকাতা।

বর্তমানে কলকাতার আপিল ট্রাইব্যুনালের তত্ত্বাবধানে কলকাতার ঋণ পুনরুদ্ধার ট্রাইব্যুনাল-১, ২ ও ৩-এর পাশাপাশি কটক, গুয়াহাটি, হায়দরাবাদ, বিশাখাপত্তনম এবং শিলিগুড়ির ঋণ পুনরুদ্ধার ট্রাইব্যুনালও রয়েছে।

নতুন ঠিকানায় আপিল ট্রাইব্যুনালের স্থানান্তর এবং সংশ্লিষ্ট ট্রাইব্যুনালগুলিকে একই ছাদের তলায় নিয়ে আসার ফলে আইনজীবী ও মামলার সঙ্গে যুক্ত অন্যান্য ব্যক্তিদের কাজ আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে ব্যাংক ও ঋণ সংক্রান্ত মামলায় যুক্ত আইনজীবীরা একই জায়গা থেকে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালগুলির সঙ্গে আরও ভালোভাবে সমন্বয় করতে পারবেন। এর ফলে বিচারপ্রক্রিয়ায় গতি আসার পাশাপাশি ঋণ সংক্রান্ত মামলার নিষ্পত্তিও আরও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।ঋণ পুনরুদ্ধার ট্রাইব্যুনাল কলকাতা।

https://cis.drt.gov.in/drtlive/login.php


কলকাতায় ঋণ পুনরুদ্ধার আপিল ট্রাইব্যুনাল ও অধীনস্থ ঋণ পুনরুদ্ধার ট্রাইব্যুনালগুলিকে একই ছাদের তলায় আনা হল। নতুন ঠিকানায় কাজ শুরু করল কলকাতার আপিল ট্রাইব্যুনাল। এর ফলে ঋণ সংক্রান্ত মামলার বিচারপ্রক্রিয়ায় সমন্বয় ও দ্রুততা বাড়বে বলে আশা।https://cis.drt.gov.in/drtlive/login.php আরও পড়ুন https://channel10.co.in/six-dead-as-six-storey-pg-building-collapse-in-satya-niketan-delhi/